• Home
  • कोलकाता
  • কলকাতার বুকে প্রথমবার পালিত হল “হর ঘর তিরঙ্গা” অভিযান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে
Image

কলকাতার বুকে প্রথমবার পালিত হল “হর ঘর তিরঙ্গা” অভিযান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে

অভিষেক ভট্টাচার্য, কোলকাতা

কোলকাতা 10.08.2026 : স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সামিল হয়েছিল পশ্চিমবঙ্গ। এই উপলক্ষে আজ অর্থাৎ সোমবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় আয়োজন করা হয়েছিল এক বিশাল ‘তিরঙ্গা যাত্রা’। ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়েছিল এই মিছিল। প্রায় ৫০ হাজার মানুষ জমা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছিলেন।

উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ অনেক ব্যক্তি বিশেষ, স্কুল থেকে কলকাতা কর্পোরেশন , মিশন থেকে পর্যটনের দুনিয়ার সকল মানুষ তেরঙা পতাকা সম্মান জানাতে এই সমাবেশে উপস্থিত ছিলেন , মেয়ো রোড হয়ে ভিক্টোরিয় মেমোরিয়াল পর্যন্ত চলেছিল বেলা৩টে সময় শুরু হওয়া এই যাত্রা সপ্তাহের প্রথম দিনে এত বড় মিছিলকে কেন্দ্র করে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক রাস্তায় বিধিনিষেধ জারি করেছিল কলকাতা ট্রাফিক পুলিশ। ফলে ময়দান, ধর্মতলা ও মধ্য কলকাতা সংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে নিত্যযাত্রীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

1 Comments Text
  • Emily Carter says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Rất cảm ơn những chia sẻ này. Nếu cần tư vấn du học Hàn Quốc, hãy tìm đến Letco — kinh nghiệm nhiều năm, dịch vụ uy tín. Chi tiết tại letco.vn.
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *