• Home
  • कोलकाता
  • কলকাতায় বসেছে পর্যটনের মহামেলা : তিন দিনের ট্যুরিজম ফেয়ারের সূচনা
Image

কলকাতায় বসেছে পর্যটনের মহামেলা : তিন দিনের ট্যুরিজম ফেয়ারের সূচনা

অভিষেক ভট্টাচার্য ,কলকাতা

কলকাতা, ৩ জুলাই : দেশজুড়ে পর্যটন শিল্পকে আরও গতিশীল করে তোলা এবং বিভিন্ন রাজ্যের পর্যটন সম্ভাবনাকে এক ছাতার তলায় তুলে ধরার লক্ষ্য নিয়ে শুক্রবার কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হল তিন দিনের কলকাতা ট্যুরিজম ফেয়ার-২০২৬। আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে এই মেলা। এতে দেশের বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তর, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর এবং হসপিটালিটি শিল্পের বহু স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

পর্যটন খাতে প্রচার, প্রসার ও ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে আসা ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগিতা করছে ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। পশ্চিমবঙ্গ পর্যটন এই অনুষ্ঠানের হোস্ট স্টেট। উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড প্ল্যাটিনাম স্পনসর এবং আন্ধ্র প্রদেশ পর্যটন ও চণ্ডীগড় পর্যটন গোল্ড স্পনসর হিসেবে যুক্ত রয়েছে। আয়োজনের সহযোগী সংস্থা ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (TAAB)। অ্যাসোসিয়েশন ফর কনসারভেশন অ্যান্ড ট্যুরিজম (Association for conservation and tourism) গ্রাম্য পর্যটন, গ্রামীণ পর্যটন এবং খাঁটি হোমস্টে সংস্কৃতির প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

আয়োজকদের দাবি, উৎসব ও ছুটির মরসুমের আগে এই মেলা পর্যটকদের জন্য দেশের বিভিন্ন দর্শনীয় স্থান, নতুন ভ্রমণ গন্তব্য এবং আকর্ষণীয় ট্যুর প্যাকেজ সম্পর্কে জানার এক অনন্য সুযোগ এনে দিয়েছে। পাশাপাশি পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, ট্রাভেল সংস্থা ও পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতেও এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর পরিচালক সুব্রত ভৌমিক বলেন, “এই মেলার মূল লক্ষ্য পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকল অংশীদারকে একটি কার্যকর প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে পর্যটন দপ্তর, ট্রাভেল ট্রেড এবং পর্যটকদের মধ্যে আরও সুদৃঢ় যোগাযোগ তৈরি হয় এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।” তিনি আশা প্রকাশ করেন, বিপুল সংখ্যক ভ্রমণপিপাসু এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মেলায় অংশ নেবেন এবং আয়োজনকে সফল করে তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *